ময়মনসিংহের গৌরীপুরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূর নাম নাজমা আক্তার (৪০)। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামের মাওলানা বাড়ির মেসলেম উদ্দিনের স্ত্রী। গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার স্বল্প পশ্চিমপাড়া গ্রামের মইজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া তার শশাক্ষেত শিয়ালের আক্রমণ থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎবাহী জিআই তার দিয়ে ফাঁদ পেতে রাখে। মঙ্গলবার সকালে নাজমা আক্তার গরু নিয়ে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি