ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সৈন্যদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তখন ইসরাইল সফরে ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেব্রোনের কাছে আল ফাওয়ার শিবির থেকে ইসরাইলি সৈন্যদের ছোঁড়া বুলেটের গুলি মাথায় বিদ্ধ হয়ে ১৫ বছর বয়সী জায়িদ কায়সিয়া নিহত হয়েছে। সংঘর্ষে অপর আরো চার ফিলিস্তিনি আহত হয়েছে।

ইত্তেফাক/এমআর