পরিচ্ছন্নকর্মীদের প্রশিক্ষণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করলো এলআরবি ফাউন্ডেশন

করোনাকালীন দুর্যোগ ও লকডাউনে মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে এলআরবি ফাউন্ডেশন। বুধবার মোহাম্মদপুরের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

এলআরবি ফাউন্ডেশন জানায়, বৈশ্বিক এ দুর্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মব্যস্ততা ও দায়িত্ব বেড়ে গেছে বহুগুণে। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা অজ্ঞতা ও প্রশিক্ষণের অভাবে করোনাকালীন বিশেষ সতর্কতাগুলো তেমনভাবে পালন করতে পারেনা। তাছাড়া তারা প্রতি বাড়ি থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করে। ফলে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে করোনায় আক্রান্ত হওয়া ও সংক্রমণের ঝুঁকি রয়েছে অনেক বেশি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুলতানারা রাজিয়া শিলা জানান, এ বাস্তবতাকে সামনে রেখে আমরা ২৫ জন পরিচ্ছন্নকর্মীকে সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেই। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে এন্টিসেপটিক সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেসমাস্ক এবং পুনঃব্যবহারযোগ্য গ্লাভস (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লাভ্স) বিতরণ করি।

পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে তাদের মাঝে খাদ্য সামগ্রী অর্থাৎ চাল, ডাল, আলু, পিয়াজও উপহার হিসেবে প্রদান করা হয়। প্রশিক্ষণ, প্যাকেজিং ও  বিতরণ কাজে এলআরবি ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করে সুমন শেখ ও তার পরিচালিত স্বচ্ছ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

ইত্তেফাক/জেডএইচডি