ময়মনসিংহ-৫ : আওয়ামী লীগের কেএম খালিদ বেসরকারিভাবে নির্বাচিত

ময়মনসিংহ-৫(মুক্তাগাছা)-কেএম খালিদ (আওয়ামী লীগ-নৌকা) ২,৩২,৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানের শীষ) ২২,২০৩ ভোট পেয়েছেন। 

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। 

আরো পড়ুন : ময়মনসিংহ-৪ : মহাজোটের রওশন এরশাদ বেসরকারিভাবে নির্বাচিত

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি