চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম এক লাখ পঁচাত্তর হাজার চারশ ছেচল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
অন্যদিকে তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পান এক লাখ উনচল্লিশ হাজার নয়শ বাহান্ন ভোট।
আরো পড়ুন : চাপাইনবাবগঞ্জ-১ : আওয়ামী লীগ প্রার্থী সামিল উদ্দিন বেসরকারিভাবে জয়ী
এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/অনি/ইউবি