কুড়িগ্রাম-৪: বেসরকারিভাবে বিজয়ী নৌকা প্রার্থী মো: জাকির হোসেন

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী এবং চর রাজিবপুর উপজেলা) আসনে নৌকা প্রতীকে মহাজোটপ্রার্থী মো: জাকির হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মো: জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৩৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির আজিজুর রহমান ৫৫ হাজার ১৮৯ ভোট পেয়েছেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। 

আরো পড়ুন: কুড়িগ্রাম-৩: বেসরকারিভাবে বিজয়ী নৌকা প্রার্থী অধ্যাপক এম এ মতিন

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচডি/এসআর