রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় রবিবার সন্ধ্যায় এক রিকশাচালকের ছুরিকাঘাতে আরেক রিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম হাসান (২৩)। অভিযুক্ত রিকশাচালক উজ্জলকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় বসবাস করতেন ওই দুই রিকশাচালক। গতকাল সন্ধ্যায় গোবিন্দপুরে তাদের র্তক বাধে। এর পরই উজ্জল ছুরি মারে হাসানের পেটে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। আশপাশের লোকজন উজ্জলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম