ষষ্ঠ ধাপে অসহায় মানুষদের সহায়তা দিলো পাক্ষিক ‘অনন্যা’

'অসহায় মানুষের পাশে' নামক প্রজেক্টের মাধ্যমে ত্রাণ তহবিল গড়ে তুলছে পাক্ষিক 'অনন্যা'। আর এই উদ্যোগের আওতায় নিজস্ব অর্থায়নে দুস্থ ও অসহায়দের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার ষষ্ঠ ধাপে আরো ১০০ জনের হাতে ইফতার তুলে দিল পাক্ষিক অনন্যা।
 
এর আগে মোট পাঁচ ধাপে আরো ২৫০ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা সংকটের ফলে দুর্ভোগে পড়া মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই ত্রাণ তহবিল গঠন ও বিতরণের এই উদ্যোগ নেয় পাক্ষিক 'অনন্যা' । সেই ধারাবাহিকতায় রবিবার রাজধানীর বেগম রোকেয়া সরণি, শেরে বাংলা নগর ও শ্যামলীর আরো ১০০ জনের হাতে ইফতার তুলে দেয়া হয়।

পাক্ষিক অনন্যার এই কর্মসূচির অন্যতম আয়োজক ও সমন্বয়ক রিয়াদ খন্দকার জানান, ইতোমধ্যে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০০ শ্রমজীবী পরিবারের সদস্যদের কাছে খাবার পৌঁছে দেয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বিতরণের জন্য খাদ্যসামগ্রী কেনার কাজ শুরু হয়েছে। এ কাজে সহযোগিতা করতে অনেকেই নীরবে হাত বাড়িয়ে দিয়েছেন।

যারা এই সংকটকালে পাশে থাকতে আগ্রহী তারা সাহায্য পাঠাতে পারেন

বিকাশ নম্বর- ০১৬৮৬৫৯২২৮১
ট্রাস্ট ব্যাংক- একাউন্ট নাম Anannya (অনন্যা)
ব্যাংক অ্যাকাউন্ট- ০০৩০-০২১০০০৯২৭৯
কাওরানবাজার শাখা