রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণেই বিএনপির ভরাডুবি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‘রাজনৈতিকভাবে দেউলিয়া​ হওয়ার কারণেই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।’

সোমবার কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনের একাদশ সংসদ নির্বাচনে জয় লাভের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে ডা. কামাল হোসেনর মতো এক জনবিচ্ছিন্ন নেতার কাছে আত্মসর্মপন করেছিল।’

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট করেও তারা জনগণের মাঝে কোনো আস্থা তৈরি করতে পারেনি। এসব কারণেই মাঠে তাদের নির্বাচনী কর্মকাণ্ড প্রতিফলন জাগাতে না পারা এবং জনগণের মনে কোনো আস্থা তৈরি করতে না পারাই নির্বাচনে ভরাডুবির মূল কারণ।’

আরও পড়ুনঃ আতশবাজি-পটকা নিষেধ, ঢাবি এলাকায় সন্ধ্যার পর বহিরাগত নয়

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে। তারেক রহমানের ব্যতিক্রম নয়। তার মতো একজন রাজনৈতিক সন্ত্রাসীকে যতো দ্রুত দেশে এনে দণ্ড কার্যকর করা হবে ততোই দেশের জন্য মঙ্গল।’

এসময় উপস্থিত সময় মিরপুর উপজেলা চেয়্যারম্যন কামারুল আরেফিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বাসস

ইত্তেফাক/কেকে