কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে মেঘনা ঘাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে আছে। সোমবার (১৮ মে) সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়।
মহাসড়কে যাত্রীবাহী বাস না থাকলেও চট্টগ্রাম থেকে আগত অসংখ্য ট্রাকের চাপে ঢাকামুখী এ যানজট সৃষ্টি হয় বলে পুলিশ জানায়।
আরো পড়ুন: বরিশালের স্থানীয় পত্রিকার কর্মকর্তাসহ ৭ জন করোনা আক্রান্ত
হাইওয়ে পুলিশের ওসি মামুন বলেন, ‘থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট কমানোর চেষ্টা করা হচ্ছে।’
ইত্তেফাক/এএএম