বন্ধুদের সংগঠন ‘ফ্রেন্ডস ফর এভার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজের ধারাবাহিতায় পুরো রমজান মাস জুড়ে ঢাকা শহরের বাসাবো, মহাখালী, ডেমরা, দনিয়া, বাবু বাজার সহ বিভিন্ন এলাকায় প্রায় ১২০০ পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী ক্রয়, প্যাকেজিং এবং বিতরণে সংগঠনের ১৫ সদস্যের প্রতিনিধি দল সরাসরি অংশগ্রহণ করে। এই কার্যক্রমে গরিব মানুষের পাশাপাশি নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।