হবিগঞ্জে ওএমএস চাল আত্মসাৎ: ডিলারের কারাদণ্ড, ডিলারশিপ বাতিল

খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল আত্মসাতের অভিযোগে লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের এক ডিলারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ওই ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. উজ্জ্বল মিয়া। তিনি উপজেলার জিরুন্ডা গ্রামের বাসিন্দা।
 
সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা উপজেলার ফুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ওই ডিলারের স্টকে চাল কম পায় ভ্রাম্যমাণ আদালত। পরে এ বিষয়ে জানতে চাইলে ওই ডিলার কোন সঠিক জবাব দিতে পারেন নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করলে ডিলার উজ্জ্বল মিয়াকে কারাদণ্ড দেওয়া হয় বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। 

আরও পড়ুন: এখন থেকে রাষ্ট্রদূতগণ ৩ বছরের কর্মপরিকল্পনা জানাবেন সংসদীয় কমিটিকে

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, দণ্ডিত ডিলার স্টকে সাড়ে তিন টন চাল কম পাওয়া যায়। পরে তিনি দোষ স্বীকার করে নিলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়। পাশাপাশি ডিলারশিপও বাতিল করা হয়েছে।

ইত্তেফাক/আরআই