কুষ্টিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে জীবাণুনাশক টানেল নির্মাণ

করোনা ভাইরাস রোধে কুষ্টিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মাণ করা হয়েছে জীবাণুনাশক টানেল। সোমবার দুপুরে উন্মুক্ত করে দেওয়া হয় নবনির্মিত জীবাণুনাশক টানেলটি।

বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে শহরের প্রধান সড়ক সংলগ্ন থানা মোড়ের সন্নিকটে জীবাণুনাশক এ টানেলটি নির্মাণ করা হয়। জরুরী প্রয়োজনে শহরবাসী ঘর থেকে বের হলে এ টানেলের জীবাণুনাশক স্প্রেয়ের মাধ্যমে পথচারী ও যানবাহন সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হবে।

করোনা ভাইরাসের প্রভাব যতদিন থাকবে এ টানেলটিও ততদিন পর্যন্ত চালু রাখা হবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ আরো কয়েকটি মোড়ে এ টানেল নির্মাণ করা হবে বলেও সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে ওএমএস চাল আত্মসাৎ: ডিলারের কারাদণ্ড, ডিলারশিপ বাতিল

জীবাণুনাশক টানেলটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রিয়াজুর রহমান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রমুখ।

ইত্তেফাক/আরআই