স্বরূপকাঠিতে শ্বশুরবাড়ী থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্বরূপকাঠি উপজেলার গোবিন্দগুহকাঠি গ্রামে  শ্বশুরবাড়ী থেকে মঙ্গলবার সকালে জামাই বিজয় মিস্ত্রীর (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা থেকে জামাই বিজয়কে দেখতে না পেয়ে শশুরবাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে রাতে শ্বশুর গৌরাঙ্গ মিস্ত্রী ঘরের পাশে চালতা গাছে তার জামাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আত্মহত্যার কারণ জানা যায়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা রজু করা হয়েছে । জানাগেছে, বিজয় শ্বশুর বাড়িতে বসবাস করতো। দু’বছর আগে গৌরাংগ মিস্ত্রীর মেয়ে ইতি মিস্ত্রীর সাথে মঠবাড়িয়ার বিমল মিস্ত্রীর ছেলে বিজয়ের বিয়ে হয়।তাদের ঘরে বৃষ্টি নামে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

ইত্তেফাক/আরকেজি