রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে অজ্ঞান ও মলমপার্টি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মলম, তরল পদার্থ ও চেতনানাশক ওষুধ জব্দ করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কালু মিয়া, মিলন হাওলাদার, রিপন মিয়া, আলিয়ার রহমান ও দিদার হোসেন।এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন মলম, তরল পদার্থ ও ওষুধ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আসাদ গেট এলাকায় র্যাবের একটি টহল দেওয়ার সময় কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করা হয় এবং উদ্ধার করা হয় ওষুধ, তরল পদার্থ এবং মলম।
আরও পড়ুনঃ এমপিদের পরামর্শ নিয়ে হালদার জীববৈচিত্র্য রক্ষার নির্দেশ
অপরাধী চক্রের সদস্যরা তরল জাতীয় এসব মলম সাধারণ পথচারীদের চোখে-মুখে ছিটিয়ে সবকিছু ছিনিয়ে নিতো। আবার ডাব কিংবা অন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বত্র লুটত করে নিতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসন্ন ঈদ উপলক্ষে মার্কেট ও আশপাশের এলাকায় এই চক্রের আনাগোনা বেড়ে যায়। সন্ধ্যায় মার্কেট থেকে বাড়ি ফেরা মানুষদের টার্গেট করত চক্রটি। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/ এমএএম