কুমিল্লায় ৫শ হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ২৭টি ওয়ার্ড এলাকার পাঁচশত কর্মহীন, অভাবী ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান-সিআইপি।

তিনি ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলবার (১৯ মে) দ্বিতীয় দফায় নিজস্ব লোকজন ও নেতাকর্মীদের মাধ্যমে প্রতিজনকে ৩ কেজি করে পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ লিটার দুধ ও এক লিটার করে তেল বিতরণ করেন। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের জ্যেষ্ঠ পুত্র। 

আরও পড়ুনঃ দুদক কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: দুদক চেয়ারম্যান

মাসুদ পারভেজ খান ইমরান বলেন, করোনার প্রভাবে কর্মহীন, হতদরিদ্র, বিধবা ও অভাবগ্রস্ত নানা শ্রেণিপেশার মানুষকে যে যার সাধ্য অনুযায়ী সহায়তা দেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে গত ১১ মে প্রথম দফায় কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে এবং আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৮,১০০ হতদরিদ্র পরিবারে নিজস্ব অর্থায়নে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ঈদকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) দ্বিতীয় দফায় আরও ৫শত জনকে ঈদ উপহার সামগ্রী দিয়েছি। এরপরও যারা অভাবগ্রস্ত, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না- এমন লোকজনকে তার সাথে সরাসরি যোগাযোগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/ এমএএম