নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপির ও জামায়াতের গণভিত্তি হারিয়ে গেছে। এজন্য এই জনগণ বিএনপি-জামায়াতের ডাকে সাড়া দেয়নি।’
সোমবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শাজাহান খান এ কথা বলেন। এর আগে মাদারীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মাদারীপুর-২ আসনের ৭ বার নির্বাচিত সংসদ সদস্য শাজাহান খানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলার প্রিন্ট, ইলেকট্টিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শাজাহান খান বলেন, ‘এদেশে যারা গণহত্যা করেছে, সম্পদ পুড়িয়েছে। তাদের সঙ্গে জনগণ থাকতে চায় না। দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এই জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছে। শেখ হাসিনা সরকারের ডাকে সাড়া দিয়ে দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করেছে। এজন্য এই জনগণ বিএনপি-জামায়াতের ডাকে সাড়া দেয়নি।’
আরও পড়ুনঃ ৮০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
বিএনপি একটি কুজো দলে পরিণত হয়েছে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপি বারবার আন্দোলনের কথা বলেও মাঠে নামতে পারেনি। তাদের লাঠি ভর করে হাঁটতে হয়। ড. কামালের লাঠি ধরে বিএনপি উঠতে চায়। কিন্তু বিএনপি জানে না এটি ভঙ্গুর লাঠি। এই লাঠি দিয়ে দেশে কোনো আন্দোলন হবে না।’ বাসস
ইত্তেফাক/কেকে