শব‌‌-ই‌‌–‌কদর‌, মেমোরিয়াল‌ ‌ডে‌ ও ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র ‌দূতাবাস বন্ধ

শব‌‌-ই‌‌–‌কদর‌ ‌উপলক্ষে‌ ‌আগামী‌ ‌২১ ‌মে,‌ ‌মেমোরিয়াল‌ ‌ডে‌ ‌উপলক্ষে‌ ‌২৪‌ ‌মে ‌এবং‌ ‌ঈদ-উল‌-ফিতর‌ ‌উপলক্ষে‌ ‌২৫-২৬‌ ‌মে পর্যন্ত কনস্যুলার‌ ‌সেকশন‌সহ‌ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ‌দূতাবাসের‌ ‌সকল‌ ‌অফিস‌ ‌বন্ধ‌ ‌থাকবে।‌ মঙ্গলবার (১৯ মে) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

তবে ‌বন্ধের‌ ‌সময়ও‌ ‌যুক্তরাষ্ট্রের ‌নাগরিকদের‌ ‌জন্য‌ ‌জরুরি‌ ‌সেবা‌ ‌প্রদান‌ ‌করা‌ ‌অব্যাহত‌ ‌থাকবে বলে বলা হয়েছে।‌ ‌এজন্য‌ ‌তারা‌ ‌৫৫৬৬-২০০০‌ ‌নম্বরে‌ ‌ফোন‌ ‌করে‌ ‌কর্তব্যরত‌ ‌কর্মকর্তার সহযোগিতা পাওয়া যাবে। 

আমেরিকান‌ ‌নাগরিকদের‌ ‌জন্য‌ ‌জরুরি‌ ‌সেবা‌ ‌প্রদানসহ‌ ‌২৭ ‌মে থেকে‌ ‌দূতাবাসের‌ ‌স্বাভাবিক‌ ‌অফিস‌ ‌কার্যক্রম‌ ‌অব্যাহত‌ ‌থাকবে। এদিকে ‌‌দীর্ঘায়িত‌ ‌সরকারি ‌ছুটির‌ ‌পর‌ জনপরিবহনের‌ ‌স্বল্পতা‌ ‌কারণে‌ ‌এপয়েন্টমেন্ট‌ ‌পুনরায়‌ ‌নির্ধারণ‌ ‌করতে‌ ‌হলে‌ কনস্যুলার‌ সেকশনের‌ ‌‌(৮৮)(০২)‌ ‌৫৫৬৬-২০০০ ‌নম্বরে‌ ‌যোগাযোগ‌ ‌করার জন্য বলা হয়েছে। 

আরো পড়ুন: ব্যক্তি উদ্যোগে ৫ হাজার পরিবারকে নিয়মিত ত্রাণ দিচ্ছেন কাউন্সিলর

গত‌ ‌১৯ শে‌ ‌মার্চ‌ ‌যুক্তরাষ্ট্রের‌ ‌পররাষ্ট্র‌ ‌দপ্তর‌ পৃথিবীব্যাপী স্বাস্থ্য পরামর্শ সতর্কতা ‌জারি‌ ‌করে‌ ‌আমেরিকান‌ ‌নাগরিকদের‌ ‌যুক্তরাষ্ট্রে‌ ‌ফেরত‌ ‌যাওয়ার‌ ‌অথবা‌ ‌অনির্দিষ্টকালের‌ ‌জন্য‌ ‌বিদেশে‌ ‌অবস্থান‌ ‌করার‌ ‌প্রস্তুতি‌ ‌নিতে‌ ‌বলা হয়। 

মার্কিন‌ ‌নাগরিকরা‌ ‌করোনা‌ ‌(কোভিড-১৯)‌ ‌মহামারি‌ সংক্রান্ত ‌বাংলাদেশ‌ ‌সরকারের‌ ‌সর্বশেষ‌ ‌খবর,‌ ‌বাণিজ্যিক‌ ‌বিমান‌ ‌ভ্রমণ‌ ‌তথ্য‌ ‌‘স্মার্ট‌ ‌ট্রাভেলার‌ ‌এনরোলমেন্ট‌ ‌প্রোগ্রাম’ ‌(‌https://step.state.gov/step/)‌ ‌তে‌ ‌রেজিস্টার‌ করে জানতে পারবেন। এছাড়া কোভিড-১৯‌ ‌সংক্রান্ত‌ ‌সর্বশেষ‌ ‌তথ্যের‌ ‌জন্য‌ ‌সেন্টার‌ ‌ফর‌ ‌ডিজিস‌ ‌কন্ট্রোল‌ ‌এন্ড‌ ‌প্রিভেনশনের‌ ‌(সিডিসি)‌ ‌ওয়েবসাইট‌‌ ‌‌https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html‌ ‌‌তে ভিজিট করে জানা যাবে। করোনা ভাইরাস সংক্রান্ত ‌তথ্য‌ ‌দূতাবাসের‌ ‌ওয়েবসাইট ‌https://bd.usembassy.gov/covid-19-information/‌ তেও পাওয়া যাবে। 

এদিকে করোনা ভাইরাস ‌মহামারির ‌কারণে‌ ‌আমেরিকান‌ ‌সেন্টার,‌ ‌আর্চার‌ ‌কে‌ ‌ব্লাড‌ ‌লাইব্রেরি‌ ‌এবং‌ ‌এডুকেশন‌ ‌ইউ‌‌এস‌ ‌এ‌ ‌এডভাইসিং‌ ‌সেন্টার‌ ‌জনসাধারণের‌ ‌জন্য‌ ‌বন্ধ‌ ‌থাকবে‌।‌ তবে ভার্চুয়াল‌ ‌প্রোগ্রাম‌ ‌অব্যাহত‌ ‌রয়েছে ‌এবং‌ ‌শীঘ্রই‌ ‌আমেরিকান‌ ‌সেন্টার‌ ‌জনগণের‌ ‌জন্য‌ ‌খুলে‌ দেওয়া ‌হবে‌।‌ ‌কিন্তু ‌এই‌ ‌মুহূর্তে‌‌ ‌নির্দিষ্ট‌ ‌করে‌ ‌খোলার‌ তারিখ‌ জানানো হয়নি।‌

ইত্তেফাক/এএএম