শিমুলিয়ায় ভিড় করা যাত্রীদের ঢাকায়  ফেরত 

শিমুলিয়ায ভিড় করা ঘরমুখো যাত্রীদের ৩০ বাসে করে রাজধানী ঢাকায়  ফেরত পাঠিয়েছে পুলিশ। এখনও ঘাটে সহস্রাধিক মানুষ পদ্মা পারের অপেক্ষায় রয়েছে।  

পুলিশ সুপার মো আব্দুল মোমেন জানান,  ঘাটে থাকা মানুষদের ফেরত পাঠানো হবে। পুলিশের পক্ষ থেকে বাসে করে ঘাটে আসা হাজার হাজার মানুষকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি। যাতে ঘাটে আসা লোকগুলো নিরাপদে ফিরে যেতে পারে। এ পর্যন্ত ৫০ সিটের ৩০টি বাস শিমুলিয়া থেকে ছেড়ে গিয়েছে। আরও ৫-৭ টি বাসে লোক ওঠানো হচ্ছে। যতক্ষণ ঘাট এলাকায় মানুষ থাকবে ততক্ষণ আমরা বাসে করে তাদের বাড়ি পৌঁছে দিব।  

আরো পড়ুন : করোনা : কুমিল্লায় নতুন করে আক্রান্ত ৪৫  

মঙ্গলবার দিনভর শিমুলিয়া ঘাটে অপেক্ষার পর অবশেষে পুলিশের ব্যবস্থাপনায় সন্ধ্যার আগ থেকে বাসে করে ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখো মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সোমবার বিকাল ৩টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে  সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পরও মঙ্গলবার ভোর থেকে পরিবার পরিজন নিয়ে শিমুলিয়া ঘাটে হাজার হাজার মানুষ ভিড় জমায়। দিনভর তারা শিমুলিয়া ঘাটে অপেক্ষা করে। 

ইত্তেফাক/ইউবি