করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেক কিছু থেমে গেলেও একদিনের জন্যও সেবা কার্যক্রম থেকে দূরে থাকেনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা জেলা সমাজসেবা অধিদফতর।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আগ্রাসী আক্রমণের শিকার আমাদের এই প্রিয় জন্মভূমিও। মহামারী এই ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়লে অসহায়, কর্মহীন, বয়স্ক, নির্ভরশীল, শারীরিকভাবে অক্ষম ও বিভিন্ন ধরণের প্রতিবন্ধী মানুষগুলো যেন আরও অসহায় হয় পড়ে। আর এই অসহায় মানুষগুলোর সহায় আর নির্ভরতার একটি অন্যতম আশ্রয়স্থল ও জাতিগঠনমূলক প্রতিষ্ঠান হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর।
দেশের এই সংকটময় সময়েও লক্ষ্যভুক্ত দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতা কার্যক্রমের শতভাগ অর্থ সেবাগ্রহীতাদের হাতে পৌঁছে দিচ্ছে ঢাকা জেলা সমাজসেবা অধিদফতর।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকনুল হক খুব দ্রুততম সময়ের মধ্যে ঢাকা জেলার আওতাধীন প্রায় ৫৪টি ইউনিটের ৬২ জন কর্মকর্তার সহযোগিতায় সরকারের বিভিন্ন সেবাগুলো জনগণের কাছ পৌঁছে দেয়া হচ্ছে।
সমাজসেবা অধিদফতর ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকা মহানগীর অসহায়, গরিব, কর্মহীন ৩৩০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আরও ১০ হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ আগামী সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে।
প্রতিদিনই জেলা সমাজসেবা কার্যালয় ঢাকা কর্তৃক নিবন্ধিত বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকার গরিব, অসহায়, কর্মহীন, পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
এই সংকটকালে ঢাকা মহানগরের ৮টি শহর সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেল ও ৫টি উপজেলার ঘরবন্দি মোট ২ লাখ ৩ হাজার ৫৩০ জন উপকারভোগীর কাছে জুন ২০২০ পর্যন্ত ভাতার অর্থ পৌঁছে দেয়া হচ্ছে।
সামাজিক সুরক্ষা খাতের অসহায় হিজড়া জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতা ২১০ জন, দলিত বেদে হরিজন ভাতা ১৮৫০ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃ্ত্তি ২৯৬৩ জন, হিজড়া শিক্ষা উপবৃত্তি ১০ জন, দলিত বেদে হরিজন শিক্ষা উপবৃত্তি ৪৯২ জনের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেওয়া হয়। ৫ হাজার ৪৪৮ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রদান করা হয়।
মহানগরের প্রায় সব কয়টি সরকারি হাসপাতালসহ কিছু বেসরকারি হাসপাতালের ২৮টি হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরিব, অসহায়, দুস্থ রোগী/ব্যক্তির মাঝে করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, হ্যান্ড গ্ল্যাভস ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
নিবন্ধিত বেসরকারি এতিমখানায় বিশেষ অনুদান প্রদান। দুটি সরকারি শিশু পরিবারের মোট ২৭৫ জন পিতৃ-মাতৃহীন এতিম শিশুর সুরক্ষাসহ সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরলসভাবে চলছে।
এই মহামারীর মাঝেও থেমে নেই ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের মাঝে এককালীন আর্থিক ৫০,০০০ হারে অনুদান চেক বিতরণসহ অন্যান্য কার্যক্রম। বিভিন্ন অনগ্রসর শ্রেণির সাংবিধানিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে সমাজসেবা অধিদফতর অঙ্গীকারবদ্ধ। তাই দেশের এই সংকটময় মুহূর্তেও এই অধিদফতর অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/ইউবি