ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলায় ২২ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ মামলা করা হয়। এ ছাড়াও সহায়তা প্রদান করা হয় ৪২০ পরিবারকে।
জেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন স্থানে এবং বেশ কিছু উপজেলায় মোট ৪৭ মামলায় জরিমানা করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করায় এই মামলা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এ সময় তাদের সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ।
এ ছাড়াও ঢাকা জেলার দোহার উপজেলাতে মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে ২৪০ টি, বেদে পল্লীতে ৬০টি, ভাসমান পরিবারে ১২০টি সহ মোট ৪২০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইত্তেফাক/আরএ