রাজশাহীর পুঠিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না? তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
পুলিশ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ওই মহিলা পুলিশ সদস্যর করোনা আক্রান্ত ছিল কি না তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া থানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ সদস্য সামিয়ারা খাতুন থানাতেই অবস্থান করছিলেন। সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তবে করোনা আক্রান্ত ছিলেন কি না তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃতের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ দাফনের জন্য তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচ