করোনা পরিস্থিতিতে স্থবির পুরো বিশ্ব। তাই দেশে চলমান লকডাউনের মধ্যেই পালিত হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর। ঘরবন্দি এমন ঈদেও দর্শকদের বিনোদন দিতেই নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন ইউটিউবার মারজিয়া মিমি।
এবারের ঈদ উপলক্ষে মিমির সার্বিক তত্ত্বাবধানে বরিশালের ভাষায় নির্মিত এই ঈদের গানের মিউজিক ভিডিওর নাম দেয়া হয়েছে ‘বরিশাইল্লা ঈদ সং’। সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই গানটি।
গানটি নিয়ে মারজিয়া মিমি বলেন, এবারের ঈদটা একদমই অন্যরকম ছিল। করোনা মহামারির জন্য ঈদের গতানুগতিক আনন্দ আমরা মিস করেছি। বরিশালে আমরা ঈদের দিনটা খুবই আনন্দ করে পালন করি। সেই বিষয়গুলো গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং গানের কথায় সবাইকে সচেতন করতে চেয়েছি। যে যার নিজ নিজ বাসায় ও ছাদে ভিডিও শুট করেছি।
গানের শিল্পী নিশাত মাহজাবিন ও নূর নবী, গীতিকার সজীব ভূঁইয়া, র্যাপ নূর নবী, সুর ও সংগীত আদিব আর সহকারী সংগীত আয়োজক ছিলেন সুপ নাসিফ ও কাব্য তালুকদার। মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন মারজিয়া মিমি, সাইফুদ্দিন সিয়াম (এসপি ক্রিয়েশন), সৌরভ কুমার ও তন্ময়।
ইত্তেফাক/জেডএইচডি