পরকীয়ার বাধা হওয়ায় স্বামীকে মেরে পুঁতে দিয়েছিলেন স্ত্রী

বগুড়ার সোনাতলা উপজেলার রাণীরপাড়া গ্রামে প্রায় এক বছর ধরে নিখোঁজ মরিচ ব্যবসায়ী রফিকুল ইসলামের (৪৪) গলিত লাশ ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাটি খুঁড়ে তার দেহের অবশিষ্ট উদ্ধার করা হয়। গত বছরের জুন মাসে রফিকুল নিখোঁজ হন। এ ব্যাপারে সোনাতলা থানায় একটি জিডি করা হলে তদন্তে খুন ও খুনের রহস্য বের হয়ে আসে। স্ত্রীর পরকীয়ায় বাধা হওয়ার জন্য খুন হয়েছিলেন রফিকুল। 

এ ঘটনায় জড়িত অভিযোগে রফিকুলের স্ত্রী রেহানা, এক ছেলে, সম্পর্কে ভাগিনা শাকিল ও পরকীয়া প্রেমিক মঈদুল ইসলামকে পুলিশ আটক করেছে। 

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা জানান, আটক শাকিল ও মঈদুলকে সঙ্গে নিয়ে শিচারপাড়া নয়াপাড়া গ্রাম সংলগ্ন রেললাইনের পূর্ব পাশের একটি জমিতে যাওয়া হয়। সেখানে তাদের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রফিকুলের কঙ্কাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: করোনা আক্রান্ত প্রবাসী বাবার চিন্তায় মেয়ের আত্মহত্যা

তিনি জানান, প্রেমিক মঈদুল ইসলাম গত জুন মাসে বাজার থেকে ঘুমের ওষুধ এনে দেয় রফিকুলের স্ত্রী রেহানাকে। রেহানা ওই ওষুধ রাতে তরকারির সঙ্গে মিশিয়ে স্বামীকে খাইয়ে দেয়। খাওয়ার পর রফিকুল জ্ঞান হারায়। পরে গভীর রাতে তাকে কাঁধে করে বাড়ির অদূরে রেললাইনের পূর্ব পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যার করা হয়। এরপর বস্তায় ভর্তি করে মাটির নিচে লাশ পুঁতে গুম করে রাখে। 

ইত্তেফাক/এসি