এবার ছেলের বাবা হলেন আশরাফুল

আবারও সন্তানের বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকেলে রাজধানী স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী আনিকা তাসলিমা।

আশরাফুল বলেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ রয়েছে। দোয়া করবেন।’ এর আগে ২০১৬ সালে কন্যা সন্তানের বাবা হন তিনি।

এর আগে, চলতি মাসে বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন। 

২০১৫ সালের ১১ ডিসেম্বর আনিকা তাসলিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলোকিত করতে পরের বছরের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।

 

ইত্তেফাক/ইউবি