প্রাণঘাতী করোনা ভাইরাসে থাবায় ব্রাজিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৮ জনে। করোনায় আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল মৃত্যুর তালিকাতেও স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
ব্রাজিলের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার দেশটিতে নতুন এক হাজার ১২৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে মৃত্যুতে এখন স্পেন ও ব্রাজিলের উপরে আছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
ব্রাজিলের সরকারি হিসাবেই শুক্রবার পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে স্পেনে ২৭ হাজার ১২১ জনের প্রাণ গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার নতুন করে আরও ২৬ হাজার ৯২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ভারতে ২৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮ হাজার, মৃত্যু ২৬৫ জনের
ওয়াশিংটন ইউনিভার্সিটির হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ইনস্টিটিউট (আইএইচএমই) পূর্বাভাসে বলেছে, সামনের সপ্তাহগুলোতে ওই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হতে।
ইত্তেফাক/আরআই