গানম্যান করোনা পজিটিভ, প্রতিমন্ত্রী আইসোলেশনে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রতিমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তারা সবাই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।

জনসংযোগ কর্মকর্তা জানান, দেশে করোনা ভাইরাস মোকাবেলার শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনি আজ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, প্রতিমন্ত্রীর গানম্যানের করোনা পজিটিভ হওয়ায় প্রতিমন্ত্রীসহ দপ্তরের আমরা সবাই আইসোলেশনে আছি। 

ইত্তেফাক/এসআই