'ভোট দেওয়াকে' কেন্দ্র করে ধর্ষণ, তদন্ত করবে মানবাধিকার কমিশন

নোয়াখালীতে ভোট দেওয়া নিয়ে বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে এক নারীর গণধর্ষণের শিকার হওয়ার ঘটনা তদন্ত করার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক তার কার্যালয়ের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এই তদন্তের কথা জানান। নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সংরক্ষণ নিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তারা শুনেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কমিশন কথা বলে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন। 

জাতীয় মানবাধিকার কমিশনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারাদেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে। 

আরও পড়ুন: দুর্গম পাহাড়ে প্রসবকালীন সহায়তায় এগিয়ে এলো বিমান বাহিনী

ইত্তেফাক/এমআই