Wrong টার্ন

 

বন্ধুদের পাল্লায় পড়ে নেশার জালে জড়িয়ে পড়েছি। নেশায় সঙ্গ না দিলে বন্ধুদের ইয়ার্কির পাত্র হতে হচ্ছে। এখন আমি কী করব?

n আপনি যখন নিজেই বুঝতে পারছেন যে নেশা জিনিসটা বিপজ্জনক তখন নিজেকেই হাল ধরতে হবে।

n নিজের লিমিট নিজেকেই বুঝতে হবে। আড্ডায় বন্ধুর কাছ থেকে একটি সিগারেট নেওয়া এক ব্যাপার আর নেশার কবলে পড়ে চেইন স্মোকার হয়ে যাওয়া কিংবা অন্য নেশায় জড়িয়ে পড়া মারাত্মক ব্যাপার।

n বন্ধুদের ঠাট্টার থেকে আপনার জীবন অনেক মূল্যবান। ঠাট্টা-ইয়ার্কির তোয়াক্কা করবেন না। বন্ধুরা বেশি জোর করলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সঙ্গ ছেড়ে দেওয়াই উচিত।

n চেষ্টা করুন বন্ধুদেরও নেশা থেকে বিরত রাখার। নেশার খারাপ দিক নিয়ে রয়েছে অনেক সিনেমা। বন্ধুরা মিলে সেগুলো দেখার চেষ্টা করতে পারেন।

n যখনই বুঝতে পারবেন পরিস্থিতি আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তত্ক্ষণাত্ বাড়ির বড়দের পরামর্শ নেবেন।