ঢাকা-৮ আসনে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেননকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। সংস্থাটির পক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল এর নেতৃত্বে মঙ্গলবার সকালে এ অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোদেজা বেগম, কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, স্ট্যান্ডিং কমিটির সদস্য নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ-কোষধ্যক্ষ মৃণাল চন্দ্র দাস, স্ট্যান্ডিং কমিটির সদস্য- মো. হারুনুর রশিদ দীপু, মো. ফারুক হোসেন, মো. আলতাফ হোসেন, মো. আব্দুল কাদের, মো. এনামুল হক, জাকির খান, কাউছার তালুকদার, ইমরান হোসেন, কামরুল হাসান, পবিত্র বিশ্বাস প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে রাশেদ খান মেনন সকলের খোঁজ খবর নেন এবং বর্তমান সরকারের আমলে নার্সিং সেক্টরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। সেইসঙ্গে এ নির্বাচনে নৌকার পক্ষে নার্সদের ব্যাপক প্রচার-প্রচারণার ভূয়সী প্রশংসা করেন ও কৃতজ্ঞতা জানান।
একইসঙ্গে নার্স নেতারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী সময়ে নার্সিং সেক্টরে আরও উন্নয়ন সাধন হবে বলে আশা ব্যক্ত করেন। নার্স নেতারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সকল সংসদ সদস্য প্রার্থীদের সারাদেশব্যাপী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত করায় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: দলের প্রার্থীদের ঢাকায় ডাক বিএনপির
ইত্তেফাক/এমআই