ট্রেনে পাওয়া শিশুটি কার? 

ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে সানি (৯) নামের এক শিশুকে উদ্ধার করেছে পঞ্চগড় জেলা পুলিশ। শিশুটি শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসে। সেখান থেকে অটোবাইকে উঠে। 

অটোচালকের জিজ্ঞাসায়, সে (শিশুটি) ট্রেনে করে ঢাকা থেকে এসেছে বলে জানায়। এরপর অটোচালক তেঁতুলিয়া থানায় যোগাযোগ করলে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে। 

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির নাম- সানি, পিতা - জাহাঙ্গীর আলম (লেগুনা চালক),  মাতা- সাথী আক্তার।  শিশুটির পিতা যাত্রাবাড়ি-চিটাগাং রোডে লেগুনা চালায়। বর্তমানে শিশুটি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে আছে। কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির পরিচয় জানলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। 

পুলিশ কন্ট্রোল রুম, পঞ্চগড়, ০১৭০৪৩৪৩৪৮০, অফিসার ইনচার্জ, তেঁতুলিয়া মডেল থানা, পঞ্চগড়, মোবাইল-০১৭১৩৩৭৪০০২।

ইত্তেফাক/কেকে