কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীতে বাসার সামনে জমে থাকা পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে কদমতলী বিপি ধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত আলী হোসেন।

মজিবুর রহমানের ছোট ভাই মো. সুমন জানান, দুদিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে ছিল। সকালে তার ভাই পানি পরিষ্কার (সরানোর) করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তিনি একটি কোম্পানিতে মাস্টার রোলে চাকরি করতেন।  ওই পানিতে বৈদ্যুতিক তার লেগে ছিল বলে ধারনা করা হচ্ছে।

আরো পড়ুন : 'শুধু ঢাকাতেই করোনা আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি' 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল খান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 

ইত্তেফাক/ইউবি