ত্বক ফর্সা ক্রিমের বিজ্ঞাপনের পাশাপাশি বর্ণবাদ বিরোধী পোস্ট, সমালোচনায় প্রিয়াঙ্কা

একদিকে ত্বক ফর্সা করার ক্রিমের প্রচার। অপরদিকে বর্ণবাদের বিরুদ্ধে পোস্ট। এটা যেন মেনে নিতে পারেননি ভক্তরা। ফলে সমালোচনার মুখে পড়েছেন ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করা বলিউড অভিনেত্রীরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার হয়ে পুলিশের হেফাজতে মারা যান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এরপরই উত্তাল হয়ে ওঠে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলে প্রতিবাদের ঝড়। 

এতে শামিল হন প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড অভিনেত্রীরা। তারা বর্ণবাদের বিরুদ্ধে পোস্ট করেন। অপরদিকে ত্বক ফর্সা করার ক্রিমের প্রচারও করেন। যেমন ভারতের আলোচিত ক্রিম ‘ফেয়ার এবং লাভলি’র বিজ্ঞাপন।  

গত সপ্তাহে অভিনেত্রী দিশা পাটানি একটি টুইট করেছিলেন। তিনি লেখেন, ‘সকল রঙই সুন্দর।’  এর মাধ্যমে তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেন।

অথচ তিনি এর আগে পন্ডসের রঙ ফর্সা করার ‘বিবি ক্রিমে’র প্রচারণা করেন। এতে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। 

এক ব্যক্তি টুইটারে লিখেন, ‘আপনি নিখুঁতভাবে ত্বক ফর্সা করার ক্রিমের কাজ করেন।’

অপরদিকে প্রিয়াঙ্কা চোপড়া গার্নিয়ার ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনিও জর্জ ফ্লয়েড হত্যার নিন্দা জানিয়ে পোস্ট দেন।

পোস্টে তিনি বর্ণবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপরই ইন্টারনেটে আক্রমণের শিকার হন অভিনেত্রী। 

প্রিয়াঙ্কাকে একজন লেখেন, ‘দুখিত তুমি কখনো গণপিটুনি, কাশ্মীর লকডাউন, ট্রান্সজেন্ডার (হিজড়া) নিয়ে কথা বলনি। অথচ তুমি সমকামী ভীত, স্ত্রী বিদ্বেষী অভিনেতাদের সঙ্গে কাজ করেছ।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on May 29, 2020 at 10:08am PDT

ইত্তেফাক/জেডএইচ