আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিপুল জয়ে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, বিএফএসএ-এর ভারপ্রাপ্ত সভাপতি রাষ্ট্রদূত মাসুদ মাহমুদ, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নাহিদা সোবহান, সাধারণ সম্পাদক খোরশেদ খাস্তগীর, চিফ অফ প্রটোকল একেএম শহীদুল করিম এবং মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দীন নোমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ২৮৮ আসন লাভ করে। নৌকা প্রতীক নিয়ে আসন পায় ২৬৫।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনই বাড়ল স্বর্ণের দাম
ইত্তেফাক/এমআই