মঙ্গলবার থেকে পূর্ব রাজাবাজার লকডাউন 

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত ১২টার পর থেকে লকডাউন করা হচ্ছে।

সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড বা ইয়েলো জোন নির্ধারণ করে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইত্তেফাক/জেডএইচ