পদ্মা সেতুর কাজে বুধবার ফেরি বন্ধ, যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ 

বুধবার পদ্মা সেতুর কাজে ফেরি বন্ধ থাকায় যাত্রাবাড়ি-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ দিয়েছে সেতু বিভাগ।
 
বুধবার (১০ জুন) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর একত্রিশতম স্প্যান স্থাপন করা হবে। 

সকাল এগারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাংগা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সেতু বিভাগ।

ইত্তেফাক/কেকে