ফরিদপুরের মহা সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ বা শ্রমিক কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। মহাসড়কে দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ বাঁকের রাস্তা ডিভাইডার দিয়ে ভাগ করে দেওয়া হবে। স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে মহাসড়কে কোন যানবাহন চলতে দেওয়া হবে না। পাশাপাশি কোন বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে দেওয়া হবে না।
ফরিদপুরে এক প্রেস ব্রিফিংয়ে কথগুলো জানান হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার দুপুর ১টার দিকে পুলিশ সুপারের ফরিদপুরস্থ কার্যালয়ে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয় যদি কোন পুলিশ সদস্য চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর।
প্রসঙ্গত মাদারীপুর হাইওয়ে পুলিশের অধীনে মোট আটটি হাইওয়ে থানা এবং ছয়টি হাইওয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে।
ইত্তেফাক/আরএ