মাানিকগঞ্জে পাঁচ কর্মচারীর বিরুদ্ধে ইউএনও’র মামলা

মানিকগঞ্জের ঘিওরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় নিজ অফিসের পাঁচ কর্মচারীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউএনও আইরিন আক্তার।

সোমবার বিকেলে ওই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও।

এ সময় মাস্ক না পরায় একজন জনপ্রতিনিধি, একজন ইমাম, নিজ কার্যালয়ের পাঁচজন কর্মচারী, দুইজন ব্যাংক গ্রাহক ও চারজন পথচারীর বিরুদ্ধে ১৩টি মামলায় ১০ হাজার নয়শ টাকা অর্থদ- দেন তিনি।

ইউএনও আইরিন আক্তার বলেন, আইনের উর্ধ্বে আমরা কেউ নই। করোনাভাইরাসের সংক্রমণ রোধে যারাই সরকারি নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সামাজিক দুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসি