নড়াইলে নতুন করে হাইওয়ে পুলিশের দুই সদস্যসহ তিনজনের করোনা শনাক্ত

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দুই সদস্যসহ ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত সর্বমোট ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ১৪জন সদস্য ও ৮ জন চিকিৎসক রয়েছেন।

সিভিল সার্জন  বলেন, আক্রান্তদের মধ্যে নড়াইলের হাইওয়ে পুলিশের দুই সদস্য তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এবং কালিয়ার একজনকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ইতিপূর্বে ওই পুলিশ ক্যাম্পের ১২জন সদস্যের করোনা শনাক্ত হলে তাদের মধ্যে একজনকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের ক্যাম্পেই আইসোলেশনে রাখা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৮ চিকিৎসকসহ ১৮ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

ইত্তেফাক/এমআরএম