সিংগাইরে পিকাপের চাপায় ২ বোন নিহত

সিংগাইরে পিকাপ ভ্যানের চাপায়  সুবর্না আক্তার (১০) ও ইসা আক্তার (২) নামে আপন দু’বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসার পাশে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকার মো. ইস্রাফিল মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সূর্বনা আক্তার তার ছোট বোন ইসাকে কোলে নিয়ে বাড়ির সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকে। এমন সময় সিংগাইর থেকে ছেড়ে আসা ঢাকা-মেট্রো ১৩-৬৫৭২ মালবাহী একটি পিকাপভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ওই দু বোনের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে বড় বোন সূর্বনা আক্তার মারা যায়। ছোট বোন ইসা গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় এর কয়েক ঘন্টা পর মারা যায়। ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে।
এ ব্যাপারে ধল্লা ফাঁড়ির এসআই মো.তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পিকাপভ্যান আটক করা হয়েছে।  সুর্বনার লাশ  থানায় নেয়া হয়েছে এবং  হাসপাতালে আহত গুরুতর অবস্থায় মারা যাওয়ার ইসাকে আনতে এনাম মেডিকেল যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি