গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলামকে (৫৮) আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাংনী থানা এলাকা থেকে আটক করে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে জেলা ডিবি পুলিশের ওসি মো. জুলফিকার আলীর নেতৃত্বে তাকে আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গত ২৩ মার্চ মেহেরপুর সদর থানায় জামায়াত নেতা রবিউল ইসলামের নামে একটি নাশকতার মামলা হয়। মামলা নং-২৭। মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাংনী থানা এলাকা থেকে আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি