করোনাকালিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়াতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সারাদেশে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রায় সাড়ে ছয় কোটি টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। ১৮হাজার ৬৮৪ পরিবারকে এই নগদ অর্থ প্রদান করা হয়। এর মাধ্যমে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সরকার ঘোষিত প্রায় দুমাসের অধিক সময় ধরে লকডাউনের কারণে সংকটে থাকা নিম্নআয়ের মানুষের পরিবারের তাৎক্ষনিক চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এখন পর্যন্ত সারাদেশে ওয়ার্ল্ড ভিশন ১২ হাজার ৩৩০ পরিবারকে ৮লাখ ৪৩ হাজার ৬৪০ সংখ্যক হাইজিন কিটস এবং একলাখ ৭১ হাজার ৭১৭ পরিবারকে ৬ লাখ ৩৬ হাজার ১১২ সংখ্যক মাস্ক বিতরণ করেছে। সাথে সাথে শিশু, পিতা-মাতা ও অভিভাবকের ভাইরাস সংক্রমণ প্রতিরোধক বার্তা দিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/আরএ