‘আওয়ামী লীগের কাছে তারুণ্যের প্রত্যাশা’ নিয়ে ভিডিও বার্তা আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। এদিন বাংলাদেশ আওয়ামী লীগ পালন করতে যাচ্ছে ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আওয়ামী লীগের কাছে তারুণ্যের প্রত্যাশা’ নিয়ে ভিডিও বার্তা আহ্বান করেছে সংগঠনটি।

ভিডিও পাঠাতে আগ্রহীদের পাঁচটি বিষয়ের উপর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পাঠাতে হবে opinion@albd.org এই ঠিকানায়।

সংগঠনটি বলছে, আগ্রহীদের থেকে পাওয়া ভিডিওগুলো থেকে নির্বাচিত কিছু ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৯৪৯ সালের ২৩ জনু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গণ মানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। সাধারণ মানুষের পাশে থেকে সকল চড়াই-উৎরাই পার করে এবার বাংলাদেশ আওয়ামী লীগ পালন করতে যাচ্ছে ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই সব সময় তারুণ্যকে অগ্রাধিকার দেয়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশের তরুণদের কাছে আহবান করছে আওয়ামী লীগের কাছে তারুণ্যের প্রত্যাশা নিয়ে শুভেচ্ছা ভিডিও বার্তা।

ভডিও বার্তাটি যেসব বিষয়বস্তুর উপর তৈরি করতে হবে:

মূলত শুভেচ্ছা ভিডিওটি তৈরি করা হবে পাঁচটি বিষয়ের উপর। আওয়ামী লীগের নির্ধারিত এই ৫টি বিষয়ের হল:

 - করোনা মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পদক্ষেপ
- গত ১১ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য ও বার্থটা
- আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা
- সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন
- দেশকে এগিয়ে নিতে তরুণদের পরামর্শ

আয়োজকরা জানান, মোবাইল বা ট্যাব থেকে এ ভিডিওটি তৈরি করে মেইলের মাধ্যমে পাঠাতে হবে। আর ওই শুভেচ্ছা বার্তাটি পাঠানোর শেষ সময় হবে- ১৮ জুন, ২০২০;

ইত্তেফাক/আরআই