মির্জাপুরে করোনায় যুবলীগের নেতাসহ নতুন ১১জন আক্রান্ত 

মির্জাপুরে কোভিট-১৯ এ (করোনায়) ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই পরিবারের তিন দুই শিশুসহ এক দিনে নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জাপুর উপজেলায় আজ রবিবার (১৪ জুন) পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬জন। এ পর্যন্ত  মারা গেছে ৪জন। দুই দিনের ব্যবধানে ২০ জন এবং প্রতি দিন লাফিয়ে লাফিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, করোনায় নতুন ভাবে যারা আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের বাসা বাড়ির আশপাশে বাড়ি লগডাউন করা রয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস থেকে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
 
ইত্তেফাক/আরকেজি