বগুড়া পৌরসভার ৯টি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন। রবিবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতীনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওই এলাকাগুলোকে রবিবার বিকাল ৫টা থেকে বেশকয়েকটি নির্দেশনা পালন করার নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনা গুলো হলো, রেড জোন ঘোষিত এলাকার সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ, সকল প্রকার যানবাহন বন্ধ, বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ, সকল প্রকার দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বগুড়া জেলায় আন্তঃ উপজেলা যানবাহন ও জনসাধারণ চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে বের হলে সকলকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যথাযথ ভাবে মাস্ক পড়তে করতে হবে। প্রকাশ্য স্থানে বা গণ জমায়েত করে কোনো প্রকার ত্রাণ, খাদ্য সামগ্রী বা অন্য কোনো পণ্য বিতরণ করা যাবে না।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সেই শিশু কিশোর নির্যাতনকারী দুইজন গ্রেফতার
আওতার বাহিরে থাকবে অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনউিটি) পরিবহন, কোভিড-১৯ মোকাবেলা ও জরুরি পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি, জরুরি সংবাদকর্মীর গাড়ি, ওষুধের দোকান, ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা।
কোভিড-১৯ মোকাবেলা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে। সকল হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড-১৯ মোকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা চালু থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
ইত্তেফাক/এসি