করোনায় আক্রান্ত হয়ে লোহাগাড়ায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার এক সাবেক সেনা সদস্য মোহাম্মদ ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার সকালে চট্টগ্রামের বায়াজিদস্থ সেনানিবাসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

তিনি লোহাগাড়া উপজেলার চরাম্বা ইউনিয়নের মজিদার পাড়া এলাকার মৃত মো: আজিজুর রহমানের পুত্র।

 

এ ব্যাপারে তার স্ত্রী চরম্বা ইউপি সদস্য শিরিন আকতার গণমাধ্যমকে জানান, করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো: ইসলামকে গত ১০ জুন চট্টগ্রাম সেনানিবাসের  সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জুন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। রবিবার সকালে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


ইত্তেফাক/এএম