কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে এদের মধ্যে পাকুন্দিয়া থানার একজন এএসআই, একজন কনস্টেবল,বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক ও একজন ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ মে ও ৯ মে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ টি নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার সকালে প্রাপ্ত রিপোর্টে ৪ জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। আক্রান্তদের মধ্যে পাকুন্দিয়া মধ্যপাড়া গ্রামের একজন ব্যাংকার, পাকুন্দিয়া থানার একজন এএসআই, একজন কনস্টেবল ও মঙ্গলবাড়ীয়া গ্রামের একজন ব্যবসায়ী রয়েছেন।
তিনি আরও জানান, এ উপজেলায় মোট ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আক্রান্তদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের সকলেই হোম আইসোলেশনে আছেন।
ইত্তেফাক/এমআরএম