দেশের প্রথম থ্রিডি ও ভার্চুয়াল “চিত্রকলা গ্যালারি” আজ থেকে শুরু করছে ‘শিল্পী অধ্যাপক মোস্তাাফিজুল হকের একক থ্রিডি ও ভার্চুয়াল চিত্রকর্ম প্রদর্শনী ‘বৈশ্বিক দুর্যোগের গতিপ্রকৃতি'। আজ রাত ১০টায় চিত্রকলা গ্যালারিতে বরেণ্য চিত্রশিল্পী রফিকুন্নবী উদ্বোধন করবেন একটানা ১৫ দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর।
‘করোনার দিনগুলোতে স্বাধীনতা’ এই সিরিজের এক্রেলিক অন ক্যানভাসে আঁকা ৩৫ টি শিল্পকর্ম প্রদর্শনীতে দেখা যাবে। শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এর করোনাকালীন সময়" ২০ মার্চ ২০২০" থেকে আঁকা চিত্রকর্মগুলো প্রদর্শনীতে স্থান পাবে।
বরেণ্য এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগে অধ্যাপনা করছেন। তিনি এই অঞ্চলের প্রথম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এর উপদেষ্টা। প্রদর্শনীটি তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার এর সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত-কে উৎসর্গ করেছেন।
প্রদর্শনী চলাকালীন সময়ে বিভিন্ন শিল্পী ও শিল্প সমালোচকবৃন্দ শিল্পী ও তাঁর শিল্পকর্ম সম্পর্কে প্রতিদিন তাঁদের মূল্যায়ন ও বক্তব্য রাখবেন।
প্রদর্শনীতে শিল্পকর্ম বিক্রয়ের অর্থের ৫০% করোনা ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে।
প্রতিদিন রাত ১০:০০ টায় ফেইসবুক ও ইউটিউব লাইভ এর মাধ্যমে শিল্পীর ৫ টি করে শিল্পকর্ম বিশদভাবে থ্রিডি ও ভার্চুয়াল গ্যালারিতে উপস্থাপন করা হবে। প্রদর্শনীটি ২৪ ঘণ্টা "চিত্রকলা গ্যালারি" এর ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ এর ভার্চুয়াল ৩৬০ ট্যুর ও টানা পনের দিন ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর মাধ্যমে খওঠঊ দেখতে পারবেন। প্রদর্শনীটি ১৫-৩০ জুন পর্যন্ত চলবে।
প্রদর্শনীটি দেখতে পাবেন:
https://www.facebook.com/chitrakolagallery/
ও
https://www.youtube.com/channel/UClqN2KLAmtzCFVt2bDyIwJA
ইত্তেফাক/বিএএফ