সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মন্ত্রী আরো জানান, 'সিলেটের রাজনৈতিক অঙ্গনে বদর উদ্দিন আহমেদ কামরান ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব। সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। এই গুণী ও অভিজ্ঞ রাজনীতিবিদের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।'
ইত্তেফাক/আরএ