শিবচরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় মাটি টানার ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। 

নিহত ওই চালকের নাম হারুন মোড়ল (৪০)। তিনি উপজেলার মাদবরচর ইউনিয়নের খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের পাঁচ্চর হাইস্কুলের সামনে পেছন থেকে আসা একটি মাটি টানার ড্রাম ট্রাক মোটরসাইকেল চালক হারুন মোড়লকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: করোনার ভয়ে ওয়াচ টাওয়ারের উপর কোয়ারেন্টাইনে ২ ভাই!

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মাটি টানার ড্রাম ট্রাক মোটরসাইকেল চালক হারুন মোড়লকে ধাক্কা মারলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এমন খবর পেয়ে এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠাই।’

ইত্তেফাক/এএএম